Header Ads

Header ADS

চলতে থাকো বহুদূর - কবিতা এবং কিছু কথা আমাকে সাকসেস হতেই হবে।

 

বিসমিল্লাহির রাহমানির রাহীম


জীবনে সাফল্য পেতে হলে আপনাকে টারগেট স্থির রাখতে হবে। টারগেট তথা লক্ষ্য স্থির রেখে কন্টিনাউ পরিশ্রম করতে পারলেই আপনি সাফল্যের ঘ্রাণ পাবেন। এবং এক সময় আপনি সাফল্যের এমন এক স্থানে উঠবেন, যেখানে আজ পর্যন্ত কেউ উঠতে পারেনি।

এজন্য প্রথমে চাই আল্লাহর প্রতি বিশ্বাস এবং নিজের প্রতি সাহস রাখা। দুটোর একটাও যেনো ছুটে না যায়।

আল্লাহর প্রতি বিশ্বাসঃ আল্লাহর উপর ভরসা না রেখে যদি নিজের সাহস নিয়েই চলতে থাকেন, তাহলে যতই পরিশ্রম করেন না কেন ফলাফল জিরো (০) হবে। দুনিয়াতে তো আপনাকে অনেক পরিশ্রম করতেই হবে এবং পরকালে ফতুর হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তখন কপালে জাহান্নাম তথা দোযখ তথা নরগ ছাড়া কোনো উপায় থাকবে না। অতএব, আল্লাহর উপর ভরসা বা বিশ্বাস রাখাটা অত্যন্ত জরুরী।

নিজের প্রতি সাহসঃ নিজের প্রতি সাহস রাখলেন না কিন্তু আল্লাহর উপর আপনার অনেক বিশ্বাস আছে। যেহেতু আপনার নিজের প্রতি সাহস নেই, সেহেতু আপনি সাফল্যের চূড়া জয় করতে পারবেন না। হয়তো জয় করতে পারবেন, তাও খুব সামান্য। না বললেও চলে। কারণ, নিজের প্রতি সাহস না রাখলে ইসলামিক আমল করতেও খুব কষ্ট এবং আলসেমী লাগে। অতএব, নিজের প্রতি সাহস রাখাটাও অত্যন্ত জরুরী।

 

চলতে থাকো বহুদূর

মোঃ রিজওয়ানুল ইসলাম রুমী

তাকিয়োনা পিছনে তাকাও সামনেতে রিযিকের মালিক আল্লাহ্‌,

চালাও পরিশ্রম বিরতহীন ভাবে কবুল করিবেন রব্বানা।

কাজ করো যেখানে লেগে থাকো সেখানে ধৈর্য্য হারাইয়োনা কভু আর,

কষ্টের পরেই সুখ লেখা আছে হে কুরআন পাকের বর্ননা।

 


ফিনিশড লাইন ক্রস না করা পর্যন্ত চলিতে থাকুন অনবরত। প্রাথমিক পর্যায়ে পথ অতিক্রম করা অতি কষ্টের হইবে।

কিন্তু, ফিনিশড লাইনের কাছাকাছি আসিয়া পড়িলে আপনার জন্য পথ সুদূর প্রসার হইয়া যাইবে। আপনি খুব সহজেই সাকসেস হইতে পারবেন। এইজন্য খুব ধর্য্য ধরিয়া সামনের দিকে চলিতে হইবে। তবেই আপনি সাকসেস তথা সাফল্য অর্জন করিতে সক্ষম হইবেন।




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.