Header Ads

Header ADS

কুরআনের মর্যাদা কবিতা মোঃ রিজওয়ানুল ইসলাম রুমী

 

"কুরআনের মর্যাদা" আমার লিখা একখানা কবিতা।

মোঃ রিজওয়ানুল ইসলাম রুমী
রাতের শেষেতে ফজর পড়িয়া দিলাম নজর কালাম মেলিয়া,
সুমধুর বাণী প্রভুর গোলামী নিজেকে নিলাম যাহের করিয়া।
পড়িতে আরাম যাঁহার কালাম ছাড়িতে চাহিনা তাঁহার বিঁধান,
কষ্ট আসিবে নোংরা জগতে তবেই পাহিবো সুদূর নাজাত।
যতই কিতাব আছে দুনিয়ায় ততই কিতাব বোঝা বেড়ে যায়,
রবের কালাম রহিলো যাহাতে উত্তম লোকে তাহা পড়ে যায়।
সৃষ্টির সেরা জীব বানালেন ইনসান নাম দিয়া যাহাদের,
কালাম মাজীদে বলে দিয়েছেন বিবেক বুদ্ধি আছে তাহাদের।
আঁকড়ে ধরিয়া তাঁহার বাণীকে চলো রে মুমিন বক্ষ ফুলিয়া,
রহম পড়িবে তোমারি উপরে শত কন্টক যাইবে সরিয়া।
নাযিল হয়েছে তেইশ বছরে কালাম আসিলো যাঁহারি উপরে,
তিনি আমাদের শ্রেষ্ঠ রাসূল আমরা তাঁহারি উম্মাতই রে।




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.