বদকারের কবরে লোহার আঘাতে বদকারকে আযাব দেয়া হচ্ছে।
বদকারের কবরে লোহার আঘাতে বদকারকে আযাব দেয়া হচ্ছে।
Powered by: Jnaner Projukti - জ্ঞানের প্রযুক্তি
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ্!
ভারতের মধ্যপ্রদেশে হঠাৎ করে কোনো এক লোক কবরে ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়। বদকারের কবরে লোহার আঘাতে বদকারকে আযাব দেয়া হচ্ছে।
প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা! আমরা কি চাইনা, মহান আল্লাহ্ তাআলা আমাদের জীবনের সকল গুনাহ গুলো মাফ করে দিন! আহা, আল্লাহ্ তো তাঁর গোলামদের গুনাহ মাফ করার জন্য অনেক উসিলা খুঁজেন। কিন্তু আল্লাহর কাছে আমাদের চাওয়ার অভাব। আমরা আল্লাহর কাছে চোখের পানি ফেলে ঠিকমতো চাইতে পারি না। পাঁচ ওয়াক্ত নামায আমরা ঠিকমতো পড়িনা, ফজরের আজান শুনেও আমরা ঘুম থেকে উঠিনা। কাঁথা, কোম্বল, ল্যাপ শরীরে পেঁচিয়ে ঘুমিয়ে থাকি।
একটা কথা মনে রাখবেন, একদিকে দুনিয়া মুমিনদের জন্য কারাগার স্বরূপ। এখানে মুমিনদের অনেক কষ্ট সহ্য করতে হয়। শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে অযু করে নামায পড়তে হয়, গরমের দিনে রোদ্রের প্রখর উত্তাপে রোযা রেখে আল্লাহর শোকরিয়া জ্ঞাপন করতে হয়। আর অন্যদিকে কাফের বেঈমানদের জন্য দুনিয়াটা হচ্ছে বালাখানা। ওরা নিজেদের খেয়াল খুশিমতো দুনিয়াতে চলাফেরা করে। সবচেয়ে খারাপ কাজগুলো ওরা দুনিয়াতে করে থাকে। ওদের কোনো লাজ লজ্জা বলতে কিছু নেই। কিন্তু মুমিনরা নিজেদের খেয়াল খুশিমতো চলতে পারে না। তাঁরা দুনিয়ায় আল্লাহর বিধান ক্বায়েম করতে চান।
হে প্রিয় ভাই ও বোনেরা! আসুন আমরা দুনিয়াতে থেকে পরকালের পাথেয় ও আল্লাহর সন্তুষ্টি অর্জন করি। যা আমাদের জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে সাহায্য করবে। আল্লাহ্ আমাদের সকলকে ক্ববুল করুন। আ-মীন।
কোন মন্তব্য নেই